যশোরের ভারত সীমান্তবর্তী এলাকা শার্শা উপজেলার বেনাপোলসহ ১১টি ইউনিয়নে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে লাঠি ও বাঁশি বিতরনের মধ্য দিয়ে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২১জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শার্শা উপজেলা মাঠ ও বেনাপোল পোর্ট থানার সামনে এ অনুষ্ঠানের আয়াজন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে ভিলেজ ডিফেন্স পার্টির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির ও পুলিশ সুপার আনিসুর রহমান।

গ্রাম পুলিশ ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি সহ বিভিন্ন্ শ্রেণী পেশার মানুষকে নিয়ে গঠন করা হয় ডিফেন্স পার্টি।

জানা যায়, ডিফেন্স পার্টির সদস্যরা লাঠি দিয়ে সারারাত সীমান্তবর্তী গ্রামগুলো পাহাড়া দেবেন। কোন জঙ্গি বা সন্ত্রাসী তৎপরতা দেখা দিলে সাথে সাখথ বাঁশি বাজিয়ে গ্রামবাসীদের সজাগ করবেন। সাথে সাথে নিকটবর্তী থানা পুলিশকে অবহিত করবেন দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য।

এমআইএস