মানিকগঞ্জের ঘিওর থেকে জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার পাঠাইকোলা এলাকার মুকুল দেওয়ানের ছেলে রুবেল মিয়া (২০), বানিয়াজুড়ি এলাকার আব্দুল জলিলের ছেলে রাজিব মিয়া (২০) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে আরিফ মিয়া (২০)। তবে রাজিব ও আরিফ দুই ভাই কিনা এ বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘিওর থানার অফিসার ইন চার্জ (ওসি) শওকত আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ