সিলেটের ২০ নং ওয়ার্ডের কাজী জালাল উদ্দিন প্রাথমিক বিদ্যালয় ও এমসি কলেট কেন্দ্রসহ ৩টি ভোট কেন্দ্রে রাতেই ব্যালটে সিল মারা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক।

তিনি বলে, অন্যায়কারীরা যত বড় হোক, যদি আমরা ঘটনা উদঘাটন করতে পারি তাহলে কাউকে প্রশ্রয় দেয়া হবেনা। আজ সকালে সিলেট নগরীর রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন।

আরিফুল বলেন, বিশেষ মতলবে যদি ঢাকা থেকে প্রশাসন ও পুলিশের লোকজনকে নিয়ে আসা হয় তবে তা হবে দুঃখজনক। পবিত্র মাটিতে এ ষড়যন্ত্র বরদাশত করা হবেনা। দরকার হলে শাহাদত বরণ করবেন। তারপরও ভোটের মাঠ ছাড়বেন না।

এসময় সাংবাদিকদের কাছে আরিফুল অভিযোগ করেন, সিলেটে ২০, ২১ ও ১০ নং ওয়ার্ডের কিছু কেন্দ্রে রাতেই কে বা কারা ঢুকেছে। প্রিসাইডিং অফিসারের সহায়তায় ব্যালটে সিল মারা হয়েছে।

জেড