রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশকাণ্ডসহ অন্যান্য দুর্নীতির অভিযোগে সাত প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রকৌশলীরা হলেন- পাবনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, রাজশাহী সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী মো. আহসানুল হক, রাজশাহী গণপূর্ত অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নজিবুর রহমান, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুর রহমান, রাজশাহী সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী খোরশেদা ইয়াছরিবা, পাবনা গণপূর্ত সার্কেলের সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম ও মো. রওশন আলী।

সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে কমিশনের উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ৬ ও ৭ নভেম্বর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (বর্তমানে ওএসডি) মাসুদুল আলমসহ ১৪ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এএস