অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ার-টেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোটের ডাকে টানা অবরোধের ৪৮ তম দিনে ও হরতালের সমর্থনে রাজধানীর মৌচাকে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামীর কর্মীরা।

রবিবার সকাল ৮.০০টায় রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা আকতার হোসাইন, মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান ও জামিল মাহমুদ প্রমুখ।

ইআর