খুলনা জেলা ছাত্রদল সভাপতি কামরান হাসানকে নগরীর কেসিসি মার্কেট এলাকা থেকে আটক করেছে সদর থানা পুলিশ।

বুধবার দুপুরে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, ছাত্রদল নেতা কামরান হাসানের বিরুদ্ধে নাশকতার চারটি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তবে দলীয় সূত্র থেকে বলা হয়েছে, সদর থানাসংলগ্ন দলীয় কার্যালয় থেকে ফেরার পথে থানার মোড় থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

এমএম