রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার চর খানখানাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ মোট চার জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার সকাল সাড়ে ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুব্রত মন্ডল (৩৫), শোভ্রতা মন্ডল (৩৩), লিজান মন্ডলের (৬) বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামে এবং ট্রাক চালক রিপন শেখের (৩০) বাড়ি চুয়াডাঙ্গা। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক মোঃ আলাউদ্দিন জানান, রোববার সকালে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস খানখানাপুর ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়।

এতে ট্রাক ও মাইক্রোবাস পাশের খাদে পরে ঘটনাস্থলেই চারজন মারা যান। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এএস