নারায়ণগঞ্জে অবস্থানরত বাংলাদেশ পর্যটন করপোরেশনের আওতাধীন জাহাজে ভাসমান রেস্তোরাঁ মেরি অ্যান্ডারসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিনগত রাত সাড়ে ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।

নারায়ণগঞ্জ ও ঢাকা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনতে কাজ করে। জাহাজটি নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় অবস্থান করছিল।

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে জাহাজের রেস্তোরার অনেকাংশ পুড়ে গেছে। এ ছাড়া কোন হতাহতের খবরও পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোমতাজ হোসেন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। তবে তাৎক্ষনিকভাবে কারণ জানা যায়নি।

জানা গেছে, মেরী অ্যান্ডারসনের জাহাজের উপর ভাসমান রেঁস্তোরা ও বার পরিচালিত হয়ে আসছে হক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। এ প্রতিষ্ঠানের যৌথভাবে মালিক হচ্ছে ঢাকার গুলশানের অধিবাসী মাহামুদুল হক ও শ্যামল। তাদের প্রতিনিধি হিসেবে সালাউদ্দিন নামক এক ব্যাক্তি ভাসমান রেঁস্তোরায় মদের ব্যবসা নিয়ন্ত্রণ করে।

এসএমএ