ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব চিফস অব পুলিশ (আইএসিপি)-এর ১২৩তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য শুক্রবার (১৫ অক্টোবর) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। আইএসিপির আমন্ত্রণে তিনি এ সম্মেলনে যোগ দিচ্ছেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের সান ডিয়াগো কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কনফারেন্সে সংস্থার সদস্য দেশগুলোর পুলিশ প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। কনফারেন্সে বিভিন্ন দেশের পুলিশ বাহিনীর মধ্যে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশের পুলিশ প্রধান কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন বলেও জানান তিনি।
জারিফ





