নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রাম থেকে ১,৩৮০ বোতল ফেনসিডিলসহ মুক্তা বেগম (৩২) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। আটক মুক্তা বেগম ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর আব্দুর রহিম জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে লুকিয়ে রাখা অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।

পরে মুক্তা বেগমকে আটক করা হলেও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শরিফুল পালিয়ে যায়।

মুক্তা বেগম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তাকে ধামইরহাট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ