রংপুরে স্বামীকে গলা কেটে হত্যা মামলায় স্ত্রীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে রংপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক রোকনুজ্জামান এ রায় প্রদান করা হয়।
পাবলিক প্রসিকিউটর অ্যাডকোকেট আবদুল মালেক এ তথ্য মৃত্যুদণ্ড'র বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১০ সালের ৪ এপ্রিল রংপুর মহানগরীর জেবিসেন রোড, মাহিগঞ্জ নিজ বাড়িতে সম্পত্তি আত্মসাতের জন্য স্বামী আহসানুল হককে চেতনানাশক ঔষধ সেবন করার পর জবাই করে হত্যা করেন স্ত্রী সুফিয়া।
পরে মরদেহ দু’টুকরো করে টিলাহাটধারে পুঁতে রেখে পালিয়ে যান। এ ঘটনায় মৃত্যু আহসানুলের বড় ভাই আবেদুল হক বুলবুল বাদী হয়ে সুফিয়াকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিচার শেষে সোমবার আদালত সুফিয়াকে ফাঁসির দণ্ডাদেশ প্রদান করেন এবং তাকে দ্রুত গ্রেফতার করে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।
এসএইচ





