প্রখ্যাত নাট্যকার ও পরিচালক মান্নান হীরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেথ হাসিনা।
বুধবার (২৩ ডিসেম্বর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের নাট্যাঙ্গনে বিশেষ করে পথ নাটক আন্দোলনে অসাধারণ অবদানের জন্য জাতি তাকে স্মরণ করবে।
শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ২৩ ডিসেম্বর (বুধবার) নাট্যকার মান্নান হীরা হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা যান।
মান্নান হীরা পথনাটকের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। আমৃত্যু তিনি পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা।
এমবি





