আন্তর্জাতিক চেকপোষ্ট বেনাপোল দিয়ে হাতে লেখা পাসপোর্টে ভারত বাংলাদেশের মধ্যে গমনাগমন বন্ধ হয়ে গেছে।

গত ২দিনে পাঁচজন পাসপোর্ট যাত্রীকে ভারতে প্রবেশকালে ফেরৎ পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরতে পারবে বলে নির্দেশনা দিয়েছেন চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম।

গত ২৪ নভেম্বর থেকে হাতে লেখা পাসপোর্টে দেশ বিদেশের মধ্যে গমনাগমন বন্ধে নির্দেশনা দেয় বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

গতকাল বুধবার থেকে দেশের অন্যান্য ষ্টেশনের ন্যায় বেনাপোল স্থলবন্দর চেকপোষ্ট দিয়ে মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া কোন যাত্রীকে দেশ বিদেশের মধ্যে যাতায়াত করতে দেয়নি ইমিগ্রেশন পুলিশ। বুধবার ভারতে গমনকালে ৪ ভারতীয় পাসপোর্ট যাত্রীকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার পাঠানো হয় আরো এক যাত্রীকে। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম। ট্রাভেল পারমিটের মাধ্যমে হাতে লেখা পাসপোর্ট ধারী যাত্রীরা স্ব স্ব দেশে ফিরতে পারবে বলে জানান তিনি।

এসএইচ