আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকনসহ ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আচারণবিধি লঙ্ঘনের দায়ে তাদের এ জরিমানা করা হয়েছে বলে মঙ্গলবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, সোমাবার রিটার্নিং কর্মকর্তাদের দপ্তর থেকে ইসি সচিবালয়ে পাঠানো প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের কারণে দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকনকে ৮ হাজার টাকা, মোহাম্মদ সেলিমকে ৫ হাজার টাকা, খলিলুর রহমানকে ২ হাজার টাকা ও শহিদুল ইসলামকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে রয়েছেন ১৭ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ইসহাক ভূইয়ার ড্রাইভার সফিকুল ইসলাকে ৩ হাজার টাকা, সুলতান জিসাকে ৫০০ টাকা ও মশিউর রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সতর্ক করে দেন।

অন্যদিকে চট্টগ্রাম সিটিতে ৬ জন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জন সাধারণ কাউন্সিলর প্র্রার্থীকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন।

এআর