নীলফামারীর সৈয়দপুরে একটি খামারবাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ (২৭ জানুয়ারি) রোববারসকালে উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের একটি গবাদী পশুর খামার থেকে গলাকাটা জোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী মো: নজরুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী সালমা বেগম (৫৫)।
এই বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি ও আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালাপাড়া এলাকার একটি ফাঁকা জায়গায় অবস্থিত খামারবাড়িতে বসবাস করতেন স্বামী-স্ত্রী ও তাদের এক কর্মচারী।
শনিবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা বাড়ির ভেতরে ঢুকে নজরুল ইসলাম ও পরে তার স্ত্রী সালমা খাতুনকে গলা কেটে হত্যা করে। এ সময় গরু-ভেড়া পালনকারী কর্মচারী আব্দুর রাজ্জাক এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমবি





