ময়মনসিংহে সদর উপজেলা পরিষদের উদ্যোগে ২ দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের আয়োজন করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ জিমনেসিয়ামে এ মেলার উদ্ভোধন ঘোষণা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী।
এ উপলক্ষে আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম ফয়জুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন জাহান ও সদর উপজেলা পরিষদের চেয়্যারম্যান কামরুল ইসলাম মো: ওয়ালিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, ডিজিটাল মানুষ হলো জ্ঞান প্রত্যাশী মানুষ। জ্ঞান অর্জন করতে হলে সবার আগে আধুনিক হতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যা জাননা ও চিননা তা জানার, চেনার এবং শেখার নামই হচ্ছে আধুনিকতা। চিন্তা, ভাবনা, এবং চেষ্টা না করলে আধুনিক মানুষ হওয়া যায় না। আধুনিক মানুষ হতে হলে শিক্ষার্থীদের অবশ্যই বিজ্ঞান মনষ্ক হতে হবে। তবেই দেশ ডিজিটাল বাংলাদেশের পূর্ণতা পাবে।
উল্লেখ্য, এ মেলায় ২৯টি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ডিজিটাল মেলার সমাপনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী আল্হাজ্ব অধ্যক্ষ মতিউর রহমার উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এসএইচ





