ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়ার গোলড়াহাইওয়ে থানার নতুন ভবন উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীআসাদুজ্জামান খান কামাল এমপি।
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে তিনি এথানার উদ্বোধন করেন।
মানিকগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষঅতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদ মালেক স্বপন, পুলিশের মহাপরিদর্শক এ কেএম শহীদুল হক, ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এসএম মাহফুজুল হকনুরুজ্জামান, ঢাকা রেঞ্জের হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।
সাটুরিয়াগোলড়া হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকেসশস্ত্র সালামের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান নতুন ভবনের উদ্বোধন করেন ও কমিউনিটি পুলিশিংকাজের কার্যক্রম দেখেন।
বিকেলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানজেলার দৌলতপুর উপজেলার নবনির্মিত থানার নতুন ভবন উদ্বোধন করেন এবং কমিউনিটিপুলিশিং ও সুধী সমাবেশে যোগদান করেন।
জেআই





