বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি পেল সাভারের আশুলিয়ার খামারেই বেড়ে ওঠা বামন গরু ‘রানি’।দেশজুড়ে আলোচনায় থাকা রানি কিন্তু হঠাৎ কিছু দিন আগে মৃত্যু হয়। অবশেষে এই গরুকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাভারের আশুলিয়ায় চারিগ্রাম এলাকার শেকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো: সেলিম এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গিনেস ওয়ার্ল্ড রেকডস কর্তৃপক্ষ তাকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান তিনি।
সেলিম বলেন, তাদের (গিনেস বুক কর্তৃপক্ষ) কাছে আমরা রানির পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা মূলত দেখেছে, আমরা হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানিকে বামন করেছিলাম কি না? কিন্তু প্রতিবেদনে এ ধরনের কোনো কিছুই তারা পায়নি। ৪ দিন আগে ওরা রানিকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। কিন্তু তাদের প্রসেসের কারণে বিলম্বে আমাদের ই-মেইল করেছে গতকাল।
এমবি





