পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সব রাজনৈতিক দলকে ঐক্যমতে আসা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সন্দর এ নিকোলায়েভ। পশ্চিমা দেশগুলো বাণিজ্যিক কারণেও এ চুক্তির বিরোধিতা করছেন বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, অনেকে জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের সঙ্গে রূপপুর পারমাণবিক কেন্দ্রের তুলনা করে এ প্রকল্পের বিরোধিতা করেন। তিনি বলেন, যারাই বিরোধিতা করুন না কেন তাদের বোঝা উচিত এটি ফুকুশিমার চেয়ে অনেক বেশি নিরাপদ এবং যে কোনো ধরনের বিপদ থেকে আশঙ্কামুক্ত।
ডিক্যাব প্রেসিডেন্ট মাইনুল আলমের সভাপতিত্বে বাংলাদেশের বিগত দশম জাতীয় সংসদ নির্বাচন, ইউক্রেন-রাশিয়া বিবাদ,অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন রাষ্ট্রদূত নিকোলায়েভ।
বাংলাদেশে নতুন নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের বিষয়টি এদেশের মানুষ ও রাজনীতিবীদদের ওপর নির্ভর করছে। রাশিয়া কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বলেও মন্তব্য করেন তিনি।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
জাতীয়
রাজনৈতিক ঐক্য ছাড়া সম্ভব নয় : রুশ রাষ্ট্রদূত
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সব রাজনৈতিক দলকে ঐক্যমতে আসা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সন্দর এ নিকোলায়েভ।





