২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লাঠি-বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদাৎ বরণকারী শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত।

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল পশ্চিম থানার উদ্যোগে ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মু.আতাউর রহমান সরকারের সভাপতিত্বে রাজধানীর একটি মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, “২৮ অক্টোবরের অত্যন্ত বর্বর ও পৈশাচিক কায়দায় খুনীরা প্রকাশ্য দিবালোকে রাজপথে পিটিয়ে মানুষ হত্যা করে লাশের ওপর নৃত্য করার ঘৃণ্য ও ন্যাক্কারজনক ঘটনা সভ্যতার সকল নির্মমতাকে হার মানিয়েছে।

আলোচনায় বক্তব্য রাখেন, থানা সেক্রেটারি ইউসুফ আলী মোল্লা, থানা কর্মপরিষদ সদস্য আ.সাত্তার, রাজিফুল হাসান বাপ্পি, রাশেদুল ইসলাম, গোলাম মাওলা ও থানা শিবির সভাপতি সালাহ উদ্দিন প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি

এএস