সিলেটে শিশু রাজন হত্যার মূল হোতা সৌদি আরবে আটক কামরুলকে দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে। শুক্রবার সকালে একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

প্রতিমন্ত্রী বলেন, খুব বেশি হলে কামরুলকে ফেরত আনতে দুই সপ্তাহ সময় লাগতে পারে। ইন্টারপোল কাগজ হাতে পেয়েছে। তিনি বলেন, কামরুলকে দেশে পাঠানোর অনুমতি দিয়েছে সৌদি আরবের রয়্যাল কোর্ট।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বাংলাদেশ পৃথিবীর বুকে এক রোল মডেল। কোন রকম যুদ্ধ-বিগ্রহ ছাড়া ভারতের সাথে স্থল ও সমুদ্রসসীমা নির্ধারণে সফলতা বয়ে এনেছে। বর্তমান সরকার বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে তা এক কথায় চমকপ্রদ।

তিনি আরো বলেন, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বক্তব্যের শুরুতে তিনি তার প্রাণের শহর রাজশাহীতে আসার জন্য সবাইকে স্বাগত জানান।

এ সময় তিনি জাতিসংঘ সম্পর্কে এক সংক্ষিপ্ত ধারণা দেন। একদিন এইখানে আগত প্রতিনিধিদের মধ্য থেকে জাতিসংঘ অধিবেশনে যোগ দিবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসএইচ/ এআর