কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্যে ধূমপান করায় ৬ ধূমপায়ীকে ১০০ টাকা হারে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে উপজেলার বিভিন্ন পাবলিক প্লেসে ধূমপান করায় এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা খান।
জরিমানাকৃতরা হলেন: চাপাইনবাগঞ্জের জাহাঙ্গীর, খোকসার ময়েন, কমলাপুরের হাসমত, জুগিয়ার রবিউল, জগতির অশোক এবং সাতপাখিয়ার ওহাব।
তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০০৫ এ এসব ধূমপায়ীরা আর ধূমপান করবেন না নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন এসআই সুশংকর মল্লিক।
এসএইচ





