বাংলাদেশ টেলিভিশনের প্রথম নারী ক্যামেরাপার্সন রোজিনা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২৪ এপ্রিল) তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে বাংলাদেশ টেলিভিশনের গ্রেড-১ তালিকাভুক্ত ক্যামেরাপার্সন রোজিনা আক্তার মারা যান। তথ্য সূত্র- ইউএনবি
এমবি





