নোয়াখালীর চাটখিলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০-১২ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সিরাস্তা নামক স্থানে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের এখনো পরিচয় পাওয়া যায় নি।
জেড





