রাজধানীতে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে চার জনকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি)।

রোববার রাতে উত্তরা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ বই, বৈদেশিক মুদ্রা ও পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সকাল ১১টায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

এমকে