হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় ১ কেজি ৩শ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন-শাহিদুল ইসলাম, হায়দার, নাসিম খান, শাহ আলম, ইসহাক মিয়া ও দিপন।
বিমান বন্দর সূত্রে জানা যায়, আটকৃতরা কুয়ালালামপুর থেকে তিনটি বিমানে (এমএস-১৯৬, টিআর-২৬৫৬, এসকিউ-৪৪৬) পৃথকভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এপিবিএনের এএসপি আসমা আরা জাহান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালে আসার পর সন্দেহজনকভাবে তাদের তল্লাশি করে মানিব্যাগ ও বুক পকেট থেকে এ সব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ৫৩ লাখ টাকা। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]





