বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
দুপুর ১২টায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে ২০ দলীয় জোট পাবনা জেলা শাখার নেতাকর্মীরা।
পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি মেজর অব. কে এস মাহমুদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মান্নান মাস্টার, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি হিমেল রানা প্রমূখ।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





