রাজধানীর কাফরুল থেকে প্রতারণা চক্রের দুই নারী সদস্যসহ ৭ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের দাবি, আটকরা বিভিন্ন লোককে মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপণ দাবি করত।
কাফরুল থানাধীন এলাকায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর অপারেশন অফিসার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মুজাহিদ বুধবার সকালে জানান, আটকরা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে তাদের সঙ্গে মোবাইল ও ইন্টারনেটে প্রেমের সম্পর্ক গড়ে তুলত।
এরপর তাদের ডেকে এনে মুক্তিপণ দাবি করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক আটকদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
এমকে





