গাজীপুরে জেলার কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবক নিহত।
শনিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মুনশেফপুর টেকপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জানান, ভোরে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমই





