শনিবার (২০ মে) বিকেলে প্রতিমন্ত্রীর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে, প্রথম ফ্লাইটে কতজন যাত্রী যাবেন, তা নিশ্চিত বলতে পারেননি আশকোনা হজ অফিসের সংশ্লিষ্টরা। ইমিগ্রেশন হওয়ার পর প্রথম ফ্লাইটের হজযাত্রীর সংখ্যা নিশ্চিত করে বলা যাবে বলে জানিয়েছেন তারা।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে কথা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করবে অর্ধেক এবং বাকি হজযাত্রী বহন করবে সৌদিভিত্তিক উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস ও সৌদি এয়ারলাইন্স।
এবি





