ভোলার চরফ্যাশনে দুই কেজি গাঁজাসহ আনিচ মাঝি (৩২) এবং রিয়াজ মাঝি(৩০) নামের দুই মাদক  ব্যবসায়ীকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ।

সোমবার রাতে চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল গ্রামের শাহাজাহান মাঝির বাড়ির সামনের রাস্তার উপর থেকে গাঁজা বিক্রির সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আনিচ মাঝি চর আফজাল গ্রামের মালেক মাঝির পুত্র এবং রিয়াজ মাঝি চর আফজাল গ্রামের গনি মাঝির পুত্র।

চরফ্যাশন থানার উপ পরিদর্শক(এসআই) সিদ্দিকুর রহমান ও উপ পরিদর্শক(এসআই) জাহাঙ্গীরের নেতৃত্বে তাদের আটক করা হয়।

চরফ্যাশন থানার উপ পরিদর্শক(এসআই) সিদ্দিকুর রহমান জানান,আটককৃতরা দ্বীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে  রাত সাড়ে নয়টার সময় চরমাদ্রাজ ইউনিয়নের চর আফজাল ১নং ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার দুপুরের দিকে তাদেরকে চরফ্যাশন আদালতে প্রেরন করা হয়েছে।

এমই/শাহীন