শুক্রবার (২৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, আমরা খবর পাওয়ার পরপরই পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠাই। আগুনের ভয়াবহতা দেখে পরে কুরমিটোলা ও মিরপুর স্টেশন থেকেও ইউনিট যোগ করা হয়। মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণে তদন্ত করা হবে।
ফায়ার সার্ভিসের সদস্যরা এখনও ভবনের ভেতরে ধোঁয়া নিয়ন্ত্রণ ও তাপমাত্রা ঠাণ্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এনএইচ