বকেয়া মজুরি পরিশোধসহ ৫ দফা দাবিতে, খুলনায় রাষ্ট্রয়ত্ত পাটকলগুলোতে টানা ৭ম দিনের মতো শ্রমিক ধর্মঘট চলছে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে স্ব স্ব মিলের সামনে থেকে বাসন হাতে মিছিল বের করেন তারা। পরে বিএডিসি সড়কে একত্রিত হয়ে খালিশপুর এলাকার
বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। এতে অংশ নেন এ সময় সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিভিন্ন পাটকলের শ্রমিক নেতারাসহ সাধারণ শ্রমিকরা।
এ সময় আজকের মধ্যে দাবি না মানা হলে আগামীকাল সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার রেলপথ ও সড়ক অবরোধের ঘোষণা দেন শ্রমিকরা।
এইচ ই





