রূপনগর থেকে আশিক ইবনে মাহমুদ (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য রোববার (১০ এপ্রিল) দুপুরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
এর আগে শনিবার দিনগত রাত ১টায় রূপনগর বর্ধিত পল্লবী এফ ব্লক ২০/২১ বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তার পরিবারের সদস্যদের দাবি চাকরি না পাওয়ার হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
আশিক নরসিংদী জেলার রায়পুরের গোলাম মাহমুদের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মওলা জানান, লিবিয়া থেকে দেশে আসার পরে গত পাঁচ-ছয় মাস বেকার ছিলেন আশিক। ধারণা করা হচ্ছে, হতাশা থেকে আত্মহত্যা করেছেন তিনি।
ওএফ





