নিখোঁজের ৪দিন পর ভোলায় মাইনুল হোসেন নামের এক ব্র্যাক (এনজিও) কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ সেপ্টম্বর) দুপুরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বটতলা ব্রীজ নামক এলকায় খালে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত মাইনুল ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাসিন্দা এবং ভোলা সদরের ব্র্যাক বাঘারহাট শাখায় কর্মরত ছিলো। মৃতদেহের হাত-পা বাধা অবস্থায় ছিলো। দুপুরেই নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।

এদিকে শনিবার (৯ সেপ্টম্বর) মাইনুল হোসেন নিখোঁজের ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছিলো।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খারুল কবির জানান, বটতলা খাল নামক এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। পুলিশের ধারনা, শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হতে পারে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে ব্র্যাক ফিল্ড অফিসার মাইনুল নিখোঁজ ছিলো।

কামরুজ্জামান/এমবি