‘আমি মৌসুমি দৌড়ঝাপ করি না। আমি সব সময় রাস্তায় থাকি। মন্ত্রী হয়েছি বলে আমাকে বসে থাকতে হবে আর ঈদের মতো সময়গুলোতে মৌসুমি দৌড়ঝাপ দিতে হবে- এমটি বিশ্বাস করি না বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।’
মঙ্গলবার রোড অ্যান্ড হাইওয়ে ও ইউনিক্যাপের সৌজন্যে ন্যাশনাল ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন সাসটেইনেবল অ্যান্ড ইনক্লুসিব ট্রান্সপোর্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘কোরবানীর ঈদ এখনও অনেক দেরি কিন্তু আমি বসে নেই। ঈদকে সামনে রেখে যা করা উচিত এখনি তা করা শুরু করেছি।’
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





