বিএনপিসহ ২০ দলীয় জোটের টানা হরতাল-অবরোধ, জালাও-পোড়াও এবং নাশকতার বিরুদ্ধে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ১৪ দলের দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে কালিহাতী উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলোর কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিহাতী পৌরসভার মেয়র আনসার আলী বিকম, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কমিটির সভাপতি আব্দু সামাদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসমত আলী, পাইকড়া ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, কালিহাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রিপন, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমূখ।
এসময় বক্তরা খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন অনতিবিলম্বে হরতাল-অবরোধ ও নাশকতা বন্ধ না করলে দেশের সাধারণ জনগণ এর সমুচিত জবাব দিবেন। প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।
এসএইচ





