ঢাকা জজ কোর্টের সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে কোর্টের সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এসময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলে সবাই ছোটাছুটি করতে শুরু করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এআর