গুলিবিদ্ধ জামায়াত নেতা সাইদুর রহমান নিহত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলায় বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা জামায়াতে ইসলাম।
সোমবার সকালে জামায়াতের সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, এছাড়া মঙ্গলবার জেলায় বিক্ষোভ মিছিল ও শুক্রবার দোয়া মাহফিল করাও ঘোষণা দিয়েছে জেলা জামায়াত।
রোববার বিকাল সাড়ে ৩টায় উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামে পুলিশ অভিযান চালায়। এসময় জামায়াত নেতা সাইদুর রহমান পুলিশের শটগানের গুলিতে আহত হন।
এ অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জামায়াত নেতা উল্লাপাড়া জামায়াতের রোকন ও উল্লাপাড়া সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক।
তিনি বাকুয়া গ্রামের বছির উদ্দিনের ছেলে।
এএইচ





