দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কালাইপুকুর রেলগুমটি এলাকায় একটি রিকশার সিটের নিচে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে। এ ঘটনায় রিকশা চালক লাভলুকে (২২) আটক করেছে পুলিশ।

রোববার রাতে অভিযান চালিয়ে লাভলুকে আটক করে পুলিশ।

দিনাজপুর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমকে