মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় সৌদির জেদ্দায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে ওআইসির ১৯তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক্সট্রাঅর্ডিনারি সেশনে বক্তৃতাকালে এ আহ্বান জানান হাছান মাহমুদ।
সেশনে বক্তৃতায় ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি ফিলিস্তিনিদের মৌলিক প্রয়োজনীয়তা নিশ্চিত করতে ইসলামিক ফিন্যান্সিয়াল সেফটি নেটের ওপর জোর দেন। এছাড়া, মানবিক করিডোর উন্মুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করে অবিলম্বে যুদ্ধবিরতিরও আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে, ওআইসি সচিবালয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এবং ওআইসি মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এসএম





