ত্যাগের মহিমায় রহিব সমুজ্জল, সেবার প্রদীপ করিব প্রজ্জলন“ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ নার্সিং কলেজের ইন্টার্ন নার্সেস এসোসিয়েশন, সুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে নাসিং কলেজের শিক্ষার্থীরা চার বছর মেয়াদী বিএসসি-ইন-নার্সিং কোর্স সম্পন্নকারী রেজিষ্টার্ড নার্সদের প্রথম শ্রেনী পদ মর্যাদায় নার্সিং অফিসারসহ বিভিন্ন শূন্য পদে সরকারী চাকুরীতে নিয়োগের দাবিতে মানববন্ধন করে।
রোববার সকালে শহরের সিকে ঘোষ সড়কে ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইন্টার্ন নার্সেস এসোসিয়েশনের সভাপতি মকুল হোসাইন ও সুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি ফারজানা আক্তার তুলি প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাপ্য পদমর্যাদা প্রদান না করে বৈষম্য করা হচ্ছে। প্রথম শ্রেণির পদমর্যদায় উন্নীত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। দ্রুত সময়ের মধ্যে ১ দফা দাবী বাস্তবায়ন না হলে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি আরো জোরদার করা হবে বলেও জানান বক্তারা।
এসএইচ





