রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং পশুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৫ জন গরু ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

গরু ব্যবসায়ীরা হলেন- তাহের (৩৫), ইকরামুল (২৪), মিলন (৩০), শফি (৪০), আবদুর রহমান (৪৫), কার্তিক (৩৫), ইয়াসিন (৩৫), আবদুর রহমান (৩৫), মিজান (২৫), সিদ্দিক (৬০), রফিক (২০), পলাশ (২০), শাহাদুর (৩০), জেনাত (৪০) ও ওসমান (৪০)।

হাট কর্তৃপক্ষের মোহাম্মদ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা কুষ্টিয়া ও নঁওগা জেলা থেকে গরু নিয়ে ঢাকায় এসেছেন। রাতে তারা হাটেই রাতের খাবার খান। খাবার খাওয়ার পরই সবাই অচেতন হয়ে পড়েন। অচেতন হয়ে পড়া ১৫ জন গরু ব্যবসায়ীকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকের কলেজের জরুরি বিভাগে নেয়া হয়। তাদের পাকস্থলী ওয়াশ করিয়ে মেডিসিন বিভাগে চিকিৎসাধানী রাখা হয়েছে।

তিনি আরও জানান, গরু ব্যবসায়ীদের মুখ থেকেই শুনেছি তাদের সঙ্গে থাকা আনুমানিক প্রায় আড়াই লাখ টাকা খোয়া গেছে।

কেএইচ