স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।
মঙ্গলবার (০২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
টিকা গ্রহণকারীদের মধ্যে ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন পুরুষ এবং ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন নারী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় সারাদেশে ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ এবং নারী ৪৬ হাজার ১৪১ জন।
এখন পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১০ লাখ ২৭ হাজার ৮১ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে ৪ লাখ ৯৪ হাজার ৫৩, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪২ হাজার ৮৯৮, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ২৬ হাজার ৬৯, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ২২৯, রংপুর বিভাগে ৩ লাখ ৩ হাজার ৭৮০, খুলনা বিভাগে ৪ লাখ ১৭ হাজার ৪৭৬, বরিশাল বিভাগে ১ লাখ ৫৬ হাজার ২৩৭ এবং সিলেট বিভাগে ২ লাখ ১ হাজার ৭৩৫ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।
গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়।
এমবি





