মাদারীপুরের রাজৈর-কোটালিপাড়া আঞ্চলিক সড়কের রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ি রাস্তার পাশ থেকে কার্টুনে ভরা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের পাশে একটি কার্টুনের মধ্যে নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। এ ঘটনায় রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ইআর