করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৩২ ও নারী ২৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৪৫০ জন।

একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ১৭৭ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৩২৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন। সুস্থতার হার ৮৯ দশমিক ৭৬ শতাংশ।

শুক্রবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪১৯টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ৪৬টি নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।

মারা যাওয়া ৫৭ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৩, রাজশাহীতে ২, খুলনায় ৫, বরিশালে ২, সিলেটে ৫ এবং রংপুরে ২ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৫ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৩, ৪১ থেকে ৫০ বছরের ৭, ৩১ থেকে ৪০ বছরের ১ এবং ২১ থেকে ৩০ বছরের ১ জন রয়েছেন।

এমবি