রাজধানীর দক্ষিণ কাফরুলে গলায় ফাঁস লাগিয়ে মো. রবিন (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছেন।
বুধবার ওই এলাকার ২৬৪/১ মৌলভি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রবিন চাঁদপুর সদরের বাবুল মিয়ার ছেলে।
তিনি মায়ের সঙ্গে রাজধানীর দক্ষিণ কাফরুলে থেকে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তেন।
মৃত রবিনের মা সাবিনা জানান, প্রায় ১২ বছর আগে তার স্বামী সন্তানসহ তাকে রেখে চলে যান। এরপর থেকে বাসা-বাড়িতে কাজ করে ছেলেকে নিয়ে ঢাকায় থাকছেন সাবিনা। স্থানীয় স্কুলেও ভর্তি করিয়েছেন তাকে।
তিনি বলেন, সম্প্রতি রবিন স্কুলে যাচ্ছে না তার শিক্ষকরা এমন অভিযোগ করেছেন। এ নিয়ে সকালে তাকে বকা দিই। পড়ে ১২টার দিকে বাসায় ফিরে ঘরের আড়ার সঙ্গে রবিনকে ঝুলতে দেখি।
‘প্রতিবেশীদের সহায়তায় ধরাধরি করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রবিনকে মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ





