নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ৪টি বিদেশী পিস্তল, ১০টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করেছে র্যাব।
রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তারা হলেন, নাজমুল ইসলাম (২১) ও মো. আল আমিন (২০)।
র্যাব-২ এর উপপরিচালক (মিডিয়া) মারুফ আহমেদ টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এএসপি কামরুল ইসলাম ও এএসপি ইয়াসির আরাফাতের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার বিকাল ৩টায় র্যাব-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
এআর





