সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগের চার জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন।
এতে করে সিলেট থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে ধর্মঘট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সড়ক পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, সিলেট জেলায় শান্তিপূর্ণ ধর্মঘট পালিত হচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, সিলেটে শান্তিপূর্ণ ধর্মঘট পালিত হচ্ছে। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও যথারীতি সিএনজি অটোরিক্সা, ইজিবাইক ও অটো টেম্পো চলাচল করছে। তবে, পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
কেএইচ





