জেলার মতলব উত্তর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ৮ চেয়ারম্যান প্রার্থী।
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্ব স্ব রিটার্নিং কর্মকর্তাগণ তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।
বিনা প্প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল, এখলাছপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের মনোনীত আলহাজ্ব মোসাদ্দেক হোসেন মুরাদ, ষাটনল ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান একেএম শরীফ উল্যাহ সরকার, ইসলামবাদ ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাজেদুল হাসান বাবু বাতেন, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত লোকমান আহম্মেদ মুন্সি, দুর্গাপুর ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত দেওয়ান আবুল খায়ের, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত নূর মোহাম্মদকে বিনা প্প্রতিদ্বন্দ্বিতায় স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছেন।
২৮ মে ১২টি ইউনিয়নের নির্বাচন। ৮ ইউনিয়নের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শুক্রবার জহিরাবাদ, ফরাজিকান্দি, ফতেপুর পূর্ব ও সুলতানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং ১২ ইউনিয়নের মেম্বার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে রিটার্নিং কর্মকর্তারা।
এদিকে ৪ জুন ষষ্ঠ ধাপে থাকছে গজরা ও কলাকান্দা ইউনিয়নের নির্বাচন। গজরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হানিফ মিয়া ও কলাকান্দা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের মনোনীত সোবহান সরকার সুভাও একক প্রার্থী হওয়ায় নির্বাচিত ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।
এমআইএস





